প্রশ্ন : একদা আমি ফরজ গোসল করে নামাজ আদায় করি। নামাজের পর দাঁতের ফাঁক থেকে গোশতের টুকরা জাতীয় খাবার বের হয়। আমার জানার বিষয় হলো, গোশতের সেই টুকরা দাঁতের ফাঁকে বিদ্যমান থাকা অবস্থায় কি আমার গোসল পূর্ণ হয়েছে?
উত্তর : ফরজ গোসলের সময় কুলি করতে হয়। আর ভালোভাবে কুলি করলে পানি মুখের সব অংশেই পৌঁছে যায়। সাধারণত দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার ভেতরে পানি পৌঁছতে বাধা হয় না। তাই প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে আপনার গোসল পূর্ণ হয়েছে বলে গণ্য হবে এবং উক্ত নামাজও সহিহ হয়েছে বলে গণ্য হবে। (খিজানাতুল আকমাল ১/২১৪)
