কুমিল্লায় ড. তাহের

অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার নয়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অনির্বাচিত সরকার কখনই নিরাপদ সরকার নয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা নানা সংস্কারের প্রস্তাব দিয়েছি। সেগুলো দ্রুত সম্পন্ন করতে যতটুকু সময়ের প্রয়োজন তার মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এবার বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।

গতকাল বুধবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই-২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে একটি সিদ্ধান্ত নিতে হবে। আমরা আদর্শহীন কোনো মানুষকে ভোট দেব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী এবং নৈতিকভাবে অন্তঃপতিত কাউকে ভোট দেব না।

তিনি বলেন, এ জাতি যদি কোনোভাবে ঐক্যবদ্ধ হয় তাহলে বিএনপি, জামায়াত ও অন্য কোনো দল কিছুই বুঝি না। যারা সততার সঙ্গে কাজ করবে আমরা তাদের ভোট  দেব।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতাকে যেভাবে একটি রাজনৈতিক গোষ্ঠী হাইজ্যাক করেছিল। তেমনি ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত