সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারে থাকা ছবিগুলো ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ ভাঙচুর হয়।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণআন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই শহরে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সব গুঁড়িয়ে দেওয়া হবে। সেখানে জুলাই গভঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদদের নামের তালিকা স্থাপন করা হবে।
গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপের ফল প্রকাশ