মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ফেরির পন্টুন থেকে যমুনা নদীতে পড়ে গোলাই মোল্লা (৫০) নামে ডিম বিক্রেতা এক হকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত গোলাই রাজবাড়ী জেলার গোয়ালন্দ ৭ নং ফেরি ঘাট এলাকায়। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পাটুরিয়া নৌ-ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বিকেলে পাটুরিয়া ৪ নং ফেরি ঘাটের পন্টুন থেকে এক ব্যক্তি হঠাৎ নদীতে পড়ে ডুবে যায়। ঘটনার বিষয়টি জানানো হলে দ্রুত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অংশ নেন ফায়ার সার্ভিসের ডুবুরিদল। প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশির পর নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা