সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা-মা ও সন্তানসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী হাজী জামাল উদ্দিন মোটরপার্টস মার্কেট সংলগ্ন হাবিব সিএনজি স্টেশন নামক গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন- রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের ছেলে কাজী মিনহাজ (১১)।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী হাজী জামাল উদ্দিন মটর পার্টস মার্কেট সংলগ্ন হাবিব সিএনজি স্টেশনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৫-৬৫৫৯) গ্যাস নিতে আসে। এসময় ফিলিং স্টেশনের কর্মচারী প্রাইভেটকারটির সিলিন্ডারে গ্যাস দেওয়া শুরু করলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আহত হন প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী।
সিএনজি পাম্প কতৃপক্ষের অভিযোগ, প্রাইভেট কারটির সিলিন্ডার এলপিজি সিলিন্ডার হওয়ায় দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা কেউ থানায় জানায়নি এমনকি অভিযোগও করেনি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিজে গ্যাস ট্যাবলেট খেয়ে তিন মেয়েকে খাওয়ান মা
ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে শাওনকে, করা হবে জিজ্ঞাসাবাদ