এ সপ্তাহের ওটিটি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট।

খোয়াব (স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা)

অভিনয় : আদর আজাদ, ববি

মুক্তি : ৭ ফেব্রুয়ারি, বঙ্গ

গল্পসংক্ষেপ : ক্রাইম থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমার গল্প একজন চিত্রনায়িকা ও তার মেকআপম্যানের সহকারীকে ঘিরে।

 

আগন্তুক (বাংলা সিনেমা)

অভিনয় : শ্যামল মাওলা, পূজা চেরি

মুক্তি : ১০ ফেব্রুয়ারি, আইস্ক্রিন

গল্পসংক্ষেপ : ২০২২ সালে ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় আগন্তুকের। গত বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। এবার আগন্তুক দেখা যাবে ঘরে বসে। সুমন ধর পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে থ্রিলার গল্পে।

 

প্রিয় প্রাক্তন (স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা)

অভিনয় : সুদীপ বিশ্বাস দীপ, প্রার্থনা ফারদিন দীঘি

মুক্তি : ৮ ফেব্রুয়ারি, বঙ্গ

গল্পসংক্ষেপ : জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন।

 

ফিল্ম কানন (স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা)

অভিনয় : ফজলুর রহমান বাবু

মুক্তি : ৯ ফেব্রুয়ারি, বঙ্গ

গল্পসংক্ষেপ : বজলু একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্নপূরণের আশায় বজলু পাড়ি জমান ঢাকায়।

 

প্রিয় মালতী (বাংলা সিনেমা)

অভিনয় : মেহজাবীন চৌধুরী, শাহজাহান সম্রাট, আজাদ আবুল কালাম

মুক্তি : ৬ ফেব্রুয়ারি, চরকি

গল্পসংক্ষেপ : পলাশ আর মালতীর ছোট্ট ছিমছাম সংসার। পলাশ একটি দোকানের সাধারণ কর্মচারী। মালতী অন্তঃসত্ত্বা। অন্য দিনের মতো পলাশ দোকানে যান। কিছুক্ষণ পর মালতী টিভিতে দেখেন, পলাশের দোকান যে ভবনে, তাতে আগুন লেগেছে। পলাশকে পাওয়া যায় না। নিমেষে তা বদলে দেয় তার জীবনের মোড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত