কোনো টুর্নামেন্টের আগে পাকিস্তান দল ঘোষণা করবে আর সেটা নিয়ে সমালোচনা হবে না- এটা হতেই পারে না। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়েও যথারীতি চলছে সমালোচনা। কিংবদন্তি ওয়াসিম আকরামের বলেছেন ‘এটি অপ্রত্যাশিত দল’, রশিদ লতিফ বলেছেন ‘রাজনৈতিক নির্বাচন’। সমালোচকদের চাপে পড়ে এখন স্কোয়াড পর্যালোচনা করছে পিসিবির নির্বাচকেরা।
মুলত খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে নিয়েই সমালোচনাটা বেশি হচ্ছে। কারণ, দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের হয়ে খেলেননি। খুশদিল তো ২০২২ সালের পর ওয়ানডে ফরম্যাটে ডাকও পাননি। সদ্য শেষ হওয়া বিপিএলে খেলেছেন এই ক্রিকেটার। তাই তাদেরকে হুট করে ওয়ানডেতে নামিয়ে দেওয়া মানতে পারছেন না পাকিস্তানের সাবেকরা।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। গতকাল শুক্রবার লাহোরে এক অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি হবে না, এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি। তাদের সেই অধিকার আছে। ইতিবাচক চিন্তা থেকেই খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে দলে নেওয়া হয়েছে।’
১৯ ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মনে করেন, দলে পরিবর্তনের দরকার নেই। ফাহিম ও খুশদিল ‘ভালো ফর্মে আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। টুর্নামেন্টের জন্য সেরা দলটিই বাছাই করা হয়েছে। তবে সাইম আইয়ুবের না থাকাটা দলের কম্বিনেশনের জন্য সমস্যা হতে পারে।’
বিপিএলের নিয়ম পরিবর্তনের দাবি জানালেন তামিম
দলের সবাইকে আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের
কোন মানদণ্ডে ‘উদয়ীমান খেলোয়াড়’ হলেন তানজিদ?