আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে চলছে নানা উৎসাহ-উদ্দীপনা আর আলোচনা। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক স্বাধীন সংবাদ'র নবীনগর প্রতিনিধি, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন (শান্তি)। অপর প্রার্থী সাবেক সভাপতি সাংবাদিক জালাল উদ্দীন মনির এবং সাধারণ সম্পাদক পদে প্রভাষক ও সাংবাদিক মো. দেলোয়ার হোসেন ও ব্যবসায়ী সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জল।
তবে কে হচ্ছেন নবীনগর প্রেস ক্লাবের আগামীর অভিভাবক এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে প্রার্থীরাও সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দোয়া চাইছেন। প্রেস ক্লাবসহ সাংবাদিকদের উন্নয়নে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়া অপর সহ-সভাপতি পদে এবারও লড়ছেন সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন জাতীয় দৈনিকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (ফিচার ডেক্স) জ ই বুলবুল। তিনি একাধারে এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তরে শুরু থেকেই কাজ করে আসছেন। অপর প্রার্থী ঢাকা প্রতিদিন'র প্রতিনিধি মো. মনির হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও শিক্ষক কামরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বর্তমান সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল ও আজকের পত্রিকা ও মোহনা টিভির নবীননগর প্রতিনিধি ও বর্তমান সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সোহরাবও প্যানেলে এবার সদস্য পদে যুক্ত রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাংবাদিক নূরে আলম ও আমজাদ হোসেন।
এ নির্বাচন নিয়ে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আমি নির্বাচিত হলে ক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাব তথা সকলের জীবনমান উন্নয়নে আন্তরিক দায়িত্ব পালন করব। এ ছাড়া আগামীতে ক্লাবের নতুন সদস্য বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখব।
এ ব্যাপারে জালাল উদ্দিন মনির বলেন, আমি পূর্বে সভাপতি থাকাকালীন প্রেস ক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি। এবার নির্বাচিত হলে সকলকে নিয়ে পিআইবির প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাব।
যারা বিনা ভোটে নির্বাচিত
নির্বাচনে জয়ী ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে এরই মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম।
চাচা, হেনা কোথায়...সংলাপ রচয়িতা বললেন, ‘আমি কৃতজ্ঞ’
বিপিএলে পারিশ্রমিক ও বিদেশি ক্রিকেটার ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বিসিবি