কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে এক কৃষক সমাবেশ এবং কৃষকের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াগাঁও ইউনিয়ন লাধুরচর স্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ এবং কম্বল বিতরণ করা হয়।
নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নাছিরের সভাপতিত্বে নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. চঞ্চল মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য অধ্যাপক নাসির নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডাক্তার মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি নাসিরউদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ, সোনারগাঁ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁ উপজেলা বিএনপি সদস্য আতাউর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন।
এছাড়াও পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন দলের সাধারণ সম্পাদক চঞ্চল, জামপুর ইউনিয়ন কৃষক দল নেতা শাহ আলম, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন এবং ১০০ শতাধিক কৃষকের মাঝে কম্বল বিতরণ করেন।
সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরীমণির আক্ষেপ
ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে