নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন সেবা হাসপাতালের এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় বলে জানা গেছে।