ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সেই মতামত নেব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ছয়টা সংস্কার কমিশন চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। তারা তিনটা টাইম ফ্রেমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আশু করণীয়, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কার। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কারগুলো করার সঙ্গে সঙ্গেই আমরা নির্বাচন প্রক্রিয়ায় চলে যেতে চাই। অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা এই সরকারের নেই। চলতি মাসের মাঝামাঝিতে সংস্কার প্রতিবেদনগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করব।
আসিফ নজরুল বলেন, কেউ আশু করণীয় বলতে আগামী ছয় মাসের মধ্যে করণীয় বুঝিয়েছেন। কেউ বুঝিয়েছেন যে সংস্কারগুলো আগামীকাল থেকে শুরু করা যায়। তবে অবশ্যই এই সংস্কারগুলো আগামী নির্বাচনের আগে করা প্রয়োজন বলে উনারা মনে করেন। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন হবে।
তিনি বলেন, কিছু প্রস্তাব আছে যা নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। এমন কিছু কাজ সংস্কার প্রস্তাব আসার আগেই আমরা করে ফেলেছি।
বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এখন সময়ের দাবি
কোহলি ফিরছেন মাঠে, খুশিতে স্কুটি চালালেন মুম্বাইয়ের সড়কে!