উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর কারাগারে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার সন্ধ্যায় ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনা হয় বলে গণমাধ্যমকে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

জুলাই ও আগস্ট মাসে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ রয়েছে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুরের বিরুদ্ধে।

রবিবার ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাকে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যায় ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত