শেষ পর্যন্ত রানের খরা কাটালেন রোহিত শর্মা। দীর্ঘ ৩৩৯ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতের অধিনায়ক। আজ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
রোহিতের আগের সেঞ্চুরি ছিল ২০২৪ এর ৭ মার্চ। বিশ্বকাপে, ১১ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। এরপর বেশ কয়েকটি ভালো ইনিংস খেললেও শতরানের দেখা পাননি। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে এই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম শতরানের ইনিংস।
রোহিতের এই ইনিংস ভারতকে দেখাচ্ছে জয়ের স্বপ্ন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২৬.৪ ওভারে ২ উইকেটে ২০০ রান সংগ্রহ করেছে। রোহিত ১১৫ রানে অপরাজিত। ৮২ বলে তার ইনিংসটি সাজানো ১২ চার ও ৭ ছক্কায়। শ্রেয়াস আইয়ার অপরাজিত ১৪ রানে।
