গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আজম খান। তিনি বলেছেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সবাই মিলে সমাজ ও দেশের স্বার্থে কাজ করব।’
গতকাল রবিবার বিকেলে কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকের পরিচয়পর্বের পর হয় উন্মুক্ত আলোচনা। মতবিনিময়ে অংশ নেন কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, সিনিয়র সহসভাপতি ডা. মনকির হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, ধর্মবিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল রায়, সদস্য বিল্লাল হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন দেওয়ান প্রমুখ।
