গাজীপুরে আহ্বায়ক কমিটি সংশোধিত করল বিএনপি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

গাজীপুর জেলায় আহ্বায়ক কমিটি সংশোধন করেছে বিএনপি। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ১নং যুগ্ম আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে এবং আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত