শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে কৃষক এবং এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কৃষি জমিতে বৈদ্যুতিক মোটরের সেচ পাম্প দিয়ে পানি দিতে গিয়ে মৃত্যু হয় তাদের। কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের কৃষক মো. আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মোটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পের মোটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল, জানালেন প্রেস সচিব