আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হারে চাই : ফয়জুল করিম 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক হারে চাই। নির্বাচনে আমরা ইসলামীক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিব। তবে, যদি স্বার্থের কারণে কেউ জোটে না আসে তবে আমরা এককভাবে নির্বাচনে অংশ নিব।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাইমচর উপজেলার দূর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনে জাতীয় সরকার গঠন হলে সব আদর্শের মানুষ সংসদে গিয়ে তাদের কথা বলতে পারবে। পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত