সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন মেহেদী হাসান মিরাজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন। তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন মেহেদী হাসান মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ইসলাম বলেন, ‘মিরাজের একাডেমিক ও ক্রীড়া জীবনের প্রতি তার নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা তার শিক্ষাজীবন ও খেলাধুলার মধ্যে সফল ভারসাম্য রক্ষার জন্য শুভকামনা জানাই। আমি আশা করি তিনি খেলাধুলার মত পড়াশোনাতেও শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে উঠবেন।’

মেহেদী হাসান মিরাজ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শিক্ষা সবসময়ই আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি সাউথইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে পেরে গর্বিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত