গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় কাঁচা বাজার ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মিলগেটের সুন্দর আলী রোড এলাকায় কাঁচা বাজার ও ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পানির সংকটের কারণে আগুন ছড়িয়ে পড়লে উত্তরার তিনটি ও টঙ্গীর চারটি ইউনিট মোট ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা দেরি করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষেই বলা যাবে বলে তিনি জানান।
ভারতে যুদ্ধবিমান সরবরাহসহ সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে কেউ হারেনি; কীভাবে শিরোপার ফয়সলা?