আর মাত্র চারদিন পর শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হবে ‘হাইব্রিড মডেলের’ এই আসর। এর আগেই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জয়-পরাজয় ছাপিয়ে অংশগ্রহণকারী আট দলকে দেওয়া হবে মোটা অংকের পুরস্কার।
আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, বা২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা। ১.১২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। যা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা।
অংশ নেওয়া আটটি দলকেই ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা করে দেবে আইসিসি। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার বা ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা।
উল্লেখ্য, ২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসর থেকে এবারের মোট পুরস্কার মূল্য ৫৩ শতাংশ বেশি। ১৯৯৬ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। এই প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০১৭ সালের সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। এবার ৮টি দলকে দুটি গ্রুপ করা হয়েছে। সব দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়ে মুখ খুললেন বুমরা
পিছিয়ে যেতে পারে আইপিএল শুরুর দিন
‘আমাকে কিং ডাকবেন না, আমি এখনো সেটা হইনি’