টাঙ্গাইলে সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

টাঙ্গাইলে আব্দুর রাজ্জাক তরফদার (৬০) নামে আওয়ামী লীগের আরও এক নেতাকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন উপজেলার পশ্চিম ভূঞাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক তরফদার পৌরসভার পশ্চিম ভূঞাপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি একই এলাকার মৃত শমশের আলী তরফদারের ছেলে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত