জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তানজিল টুটুল নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপ দুটি কয়েকদিন আগে ফাঁস হলেও শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।
স্বেচ্ছাসেবক দল নেতা তানজিল টুটুল উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মধ্য পলাশতলা গ্রামের ফজলুল হকের সন্তান।
১৮ ও ৪ সেকেন্ডের দুইটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ঘরে বিছানার উপর লুঙ্গি ও সেন্ডো গেঞ্জি পড়ে ইয়াবা সেবন করছে টুটুল। আর ভিডিও’র পেছনে একটি সুরার শব্দ ও শোনা যায়।
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বকশীগঞ্জ উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। সকলে নেতিবাচক মন্তব্য করছেন। এ ছাড়াও তার বহিষ্কারের দাবি জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানজিল টুটুল মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। পরে কল দিলে আর ফোন রিসিভ করেন নাই তিনি।
বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন বলেন, ভিডিওগুলো অনেক আগের। তখন তাঁর পরিবারিক একটা সমস্যা ছিল। ওই সময়ের ভিডিও। দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল বলেন, ভিডিওটা আমার নজরে আসে নাই। এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেলফি তোলাই কাল হলো জুনায়েদের
‘যে নৌকা ডুবে গেছে তা আর কখনও ভাসবে না’