রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে চলছে ১২ জন প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীর ‘12 Stories’ শীর্ষক দলীয় প্রদর্শনী। শিল্পাঙ্গনের আয়োজনে গত ৯ ফেব্রুয়ারি এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পপ্রেমী মুনতাসির মঈন এবং চিত্র সমালোচক জাভেদ জলিল।
১২ দিনব্যাপী এই দলীয় প্রদর্শনীতে ১২ জন শিল্পীর ৫টি করে ৬০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আজমীর হোসেন, কামাল উদ্দিন, তারেক আমিন, সৌরভ চৌধুরী, আজমল হোসেন, মানিক বণিক, নবরাজ রায়, মো. মোয়াজ্জেম হোসেন, অজয় স্যানাল, বাবুল হোসাইন সোহাগ, দিপীকা ভুঁইয়া ও খাইদেম সিঁথি সিনহা।
২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
