সিরাজগঞ্জে স্বেচ্ছায় রক্তদানকারীদের মিলনমেলা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী রক্তদানকারীদের এক মিলনমেলা। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো- ‘আপনার দানকৃত রক্তে বাঁচুক মানুষের জীবন’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এই মিলনমেলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পরিচালক এস এম কবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক (কমিউনিটি মেডিসিন) ডা. তাসলিমা জান্নাত এবং ব্যবসায়ী জহুরুল ইসলাম ও শীতল চন্দ্র চাকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের উপদেষ্টা ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: একেএম মোফাখ্খারুল ইসলাম। বক্তব্য রাখেন ডা. সুদীপ কুমার সরকার, ডা. নাসির উদ্দিন, ডা. সেলিম রেজা, ইউপি সচিব কাউসার আহমেদ, শিক্ষক মমতাজুর রহমান মুন্না, লালন চন্দ্র সরকার, শিক্ষক আনন্দ মোহন মজুমদার, বিশ্বজিৎ পাল রিন্টু, সুজন চন্দ্র সরকার, জুয়েল রানা, নয়ন ঘোষ, মিজানুর রহমান সিফাত, ইমরান হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী রক্তদানকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত