আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলে। অভ্যাসগুলোর মাধ্যমে আমরা কেবল নিজেদেরই অসুস্থ করি না, বরং পরিবারের সদস্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই সুস্থ থাকতে নিজের যতœ নেওয়া খুবই জরুরি।
বাইরের পোশাকে বিছানায় শুয়ে পড়া : সারা দিন ব্যবহারের পর, আমাদের পোশাকে ধুলো, ময়লা এবং ব্যাকটেরিয়া জমে। আর যদি আমরা এই পোশাক না পরিবর্তন করেই বিছানায় শুয়ে পড়ি, তাহলে এই ময়লা এবং জীবাণু বিছানায় চলে যায়। যা পরে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
হাত না ধোয়া : বাইরে থাকার সময় আমাদের হাতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জমে। বাড়ি ফিরে আসার পর, যদি আমরা অন্য জিনিস স্পর্শ করি বা হাত না ধুয়েই খাবার খাই, তাহলে এই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তাই এ বিষয়ে সতর্ক
থাকতে হবে। বাড়ি ফিরে সবার আগে হাত ধুয়ে নিন। বিছানার ওপর স্যুটকেস রাখা : ভ্রমণের সময় অনেক ধরনের জীবাণু স্যুটকেসের বাইরের অংশে লেগে থাকে। যখন আমরা বাড়িতে এসে এই স্যুটকেসটি বিছানার ওপর রাখি, তখন এই জীবাণুগুলো বিছানার মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যা স্বাস্থ্য সমস্যার কারণ হয়।
সাবান দিয়ে হাত না ধোয়া : টয়লেট ব্যবহারের পর হাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া উচিত। না হলে
হাতে থাকা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে অনেক রোগ হতে পারে।
বাইরের জুতা ঘরে পরা : রাস্তায় হাঁটার সময়, জুতোর মাধ্যমে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ময়লা আমাদের সঙ্গে ঘরে আসে। আমরা ঘরের ভেতরে এই জুতো পরে থাকি, তাহলে এই ব্যাকটেরিয়া মেঝেতে ছড়িয়ে পড়তে পারে, যা ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে।
