তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তুষারপাতের কারণে কনকাফাক চ্যাম্পিয়নস কাপের ম্যাচটি ২৪ ঘণ্টা পেছানো হয়েছিল। সেই ম্যাচ মাঠে গড়ানোর পর স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসির ইন্টার মায়ামি।
চিলড্রেনস পার্কে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে একমাত্র গোলটি করেছেন স্বয়ং লিওনেল মেসি। সতীর্থের থেকে বল পেয়ে নিচু শটে স্পোর্টিং গোলকিপার জন পুলস্ক্যাপকে পরাস্ত করেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে নামার আগে এক গোলের লিড পেল মায়ামি।
কানসাস সিটিতে আর্কটিক ঝড়ের কারণে ভয়াবহ তুষারাপাত হয়েছিল। পুরো এলাকাজুড়ে কয়েক ইঞ্চি তুষারপাত হয়। যে কারণে বুধবারের ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। শুরুতে শোনা গিয়েছিল, এত ঠাণ্ডায় মেসি হয়তো খেলবেন না। পরে তিনি মাঠেও নামলেন, বল পায়ে হলেন দলের ত্রাণকর্তা। এদিন কিকঅফের সময় সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস!
দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায়ঘণ্টা বাজালেন এমবাপ্পে
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘অসুস্থ’ রোহিত?