ইয়াবাসহ বরখাস্ত কনস্টেবল ও তার সহযোগী গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

নাটোরে ১৭৫ পিস ইয়াবাসহ পুলিশের বরখাস্ত কনস্টেবল মো. উজ্জল হোসেন (৩৪) ও তার সহযোগী মাসুদ রানাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার উজ্জল বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী মাসুদ রানা উপজেলার একই এলাকার মকবুল হোসেনের ছেলে।  

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জংলী আদর্শ গ্রামের হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তার ওপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। তারা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাদের ধরা হয়।

পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে উজ্জল হোসেনের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত