ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার আরও ৪৯২ জন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম

সেনাবাহিনী, পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও এক হাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৭৫২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত