ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। ফলে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেট্রোরেল চলবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।
এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারি বিভিন্ন ছুটির দিনে মেট্রোরেল চলাচল করেছে। বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। ১৬টি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠা-নামা করতে পারেন।
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সামনে কঠিন সময়