অপারেশন ডেভিল হান্ট: ১৫ দিনে গ্রেপ্তার ৮ হাজার ৭৯ জন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ১৫ দিনে এ নিয়ে মোট ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হলো অপারেশন ডেভিল হান্টে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭২ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৪১ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত