আহত লেমনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ সোমবার বেলা ১২টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মানবিক কর্মসূচির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মহান, এএইচ এম নুরুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল বিসবাহসহ বগুড়া জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, আমরা তারেক রহমানের পক্ষে চব্বিশের গণআন্দোলনে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনের কাছে আর্থিক সহায়তা দিতে এসেছি। এ ছাড়া একজন পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক বলেন, দেশে তৃতীয় শক্তির উত্থানের কথা হচ্ছে। মূলত গতকাল মোহাম্মদপুরে ছিনতাই নিয়ে ঘটনা নিয়ে দেশে তোলপার শুরু হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আতংক সৃষ্টির জন্য ঘটনা ঘটাচ্ছে। বর্তমান সরকার সংস্কার করবে, কিন্তু লক্ষণ স্পষ্ট নয়। খুব দ্রুত সময়ে সংস্কার করে- একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত চলে যাবেন, এতে সবার ভালো।

এ ছাড়া আতিকুর রহমান রুমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত