সরকারের প্রত্যেকটি দপ্তরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল দপ্তরে দ্রুততম সময়ে ই-ফাইলিং চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন।
