গাজীপুরে উদ্ধার বন্যপাখিসহ ৪৪ প্রাণী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

গাজীপুরে চিতা বিড়াল, বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। সোমবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিরুজালী এলাকায় আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালিয়ে চিতা বিড়াল, বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়। এছাড়াও এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান এবং একটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, পিরুজালী এলাকায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। এসব স্থানে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত