৩৭/৩ থেকে আফগানদের সংগ্রহ চোখ ধাঁধানো ৩২৫/৭

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার ম্যাচে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকার পরও নিজেদের ইনিংসে ৭ উইকেটে ৩২৫ রান তুলেছে আফগানিস্তান। ইবরাহিম জাদরানের কীর্তিময় ১৭৭ রানের ইনিংসের সঙ্গে মিডল অর্ডারে কার্যকর দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে এ পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান।

ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটিকে ক্যারিয়ারসেরা ইনিংস হিসেবে রূপ দিয়েছেন ইবরাহিম। শুধু তাই নয়, লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামেই গত ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ বলে ১৬৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন বেন ডাকেট। তার চোখের সামনেই এ কীর্তি নিজের করে নিয়েছেন ইবরাহিম।

আফগানদের হয়ে মিডল অর্ডারে হাশমতউল্লাহ শাহিদি ৬৭ বরে ৪০, আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ এবং মোহাম্মদ নবি ২৪ বলে ৪০ রানে কার্যকর তিনটি ইনিংস উপহার দেন। ৩৭ রানে ৩ উইকেট খোঁয়ানোর পর ইবরাহিমের সঙ্গে শাহিদির জুটিতে আসে ১০৩ রান। পরের জুটিতে ইবরাহিম-আজমত নেন ৬৩ বলে ৭২ রান। আর ষষ্ঠ উইকেটে ইবরাহিম-নবি মিলে এনে দেন ৫৫ বলে ১১১ রানের ক্যামিও জুটি।

ইংল্যান্ডের জোফরা আর্চার ৩টি ও শেষ ওভারে লিয়াম লিভিংস্টোন ২টি উইকেট শিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত