সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ

অধ্যাদেশের চারটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ এএম

‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ এর ৩, ৪, ৬ ও ৯ ধারা চ্যালেঞ্জ করে সংশোধনীর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আজমল হোসেন খোকন গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। দেশ রূপান্তরকে আজমল হোসেন খোকন বলেন, আবেদনে  অধ্যাদেশের এ চারটি ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে। এ ছাড়া রুল বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশটি স্থগিত চেয়েছেন আইনজীবী। কার্যতালিকায় আসলে হাইকোর্টের এখতিয়ার সম্পন্ন বেঞ্চে শুনানি হবে। রিট আবেদনকারী তার যুক্তিতে বলেন, ৩ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারকদের এমনভাবে রাখা হয়েছে যাতে তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হতে পারে। এ ছাড়া কাউন্সিলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত