বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত বছর পর আজ বর্ধিত সভা করছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থেকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বর্ধিত সভা। দুই অধিবেশনে রাত পর্যন্ত চলবে এ সভা।
সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবসহ প্রায় চার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরাও আছেন।
এ ছাড়া ২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক যেসব প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন, তারাও এ সভায় অংশ নিয়েছেন। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে দেবেন দিকনির্দেশনামূলক বার্তা।
সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয়। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন। এর চার দিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি জেলে যান বিএনপি চেয়ারপারসন।
নামের ভুলে আয়নাঘরে সেলিম, বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে যা জানালেন