ফটিকছড়িতে

নিখোঁজের তিনদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে  নিখোঁজের তিনদিন পর মো. বেলাল (৩২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিউ দাঁতমারা চা বাগান এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তি রামগড় উপজেলার সোনাইপুল এলাকার শরিয়ত উল্লাহ'র ছেলে। তিনি দাঁতমারাা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতেন। 

জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি বেলাল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভূজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন নিহতের স্ত্রী নুরজাহান বেগম। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর জানান, খবর পেয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত