সেনাপ্রধান না বুঝে কোনও কথা বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোনও কথা না বুঝে বলেননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনও কথা না বুঝে বলেননি।

আজ বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারব না। সেটা উনিই দিতে পারবেন। তবে না বুঝে বলেননি।

গত মঙ্গলবার সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মারামারি-কাটাকাটি আর কাদা ছোড়াছুড়ি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে হুঁশিয়ার করে তিনি বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত