হোয়াইট হাউজের বৈঠকে ঢুকতে পারেনি রয়টার্স-এপি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রবেশ করতে দেওয়া হয়নি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্সসহ আরও কিছু সংবাদমাধ্যমকে। প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ মিডিয়া কভারেজ নিয়ে নতুন যে নীতি গ্রহণ করেছে, সেটির অংশ হিসেবেই এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউজে এপির ফটোগ্রাফার, রয়টার্স, হাফপোস্টের প্রতিবেদককে মন্ত্রিসভার বৈঠকে ঢুকতে বাধা দেয়। তবে এবিসি, নিউজম্যাক্স, এক্সিওস, দ্য ব্লাজ, ব্লুমবার্গ এবং এনপিআরের সাংবাদিকদের এ ইভেন্ট কভারের অনুমতি দেওয়া হয়। গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ওভাল অফিসের মতো জায়গায় কোন কোন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ করতে দেওয়া হবে, সেটি ঠিক করবে হোয়াইট হাউজ। এপি, রয়টার্স ও ব্লুমবার্গ স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইভেন্ট কভার করে থাকে। পরে এ ঘটনায় এক যৌথ বিবৃতিতে দিয়েছে প্রতিষ্ঠান তিনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত