মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকতা শুরু হয়।

আনুষ্ঠানিকতার শুরুতে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরই মধ্যে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছেন। 

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা, গীতা থেকে পাঠ করেন অর্পিতা শামা দেব, ত্রিপিটক থেকে পাঠ করেন আবির বরুয়া, বাইবেল থেকে পাঠ করেন অলীক ম্রী। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় দলে দলে এসেছেন ছাত্র-জনতা। আগতরা বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন। এরই মধ্যে ঘোষণা হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত