যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দেশী অস্ত্র জব্দ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৩২ এএম

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ৬০ জন অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযানে অংশ নেয় সেনাবাহিনীসহ র‌্যাব, বিজিবি, পুলিশের বিপুলসংখ্যক সদস্য।

ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে দেশী অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় ৬০ জন অপরাধীকে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প ও উত্তরা সেনাবাহিনী ক্যাম্পের সঙ্গে বিজিবি, র‌্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা একযোগে এই অভিযান চালান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত