বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পোস্টারিং করার জড়িত সন্দেহে রাজিব ভূইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাজিব ভুইয়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের সাবেক মেম্বার মৃত জলফু রহমানের পুত্র।
গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থল বন্দর এলাকায় বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, রাতে রাজিব ভূইয়াকে আটক করা হয়।
তরুণদের গুলশানের কাছে হেরে গেল বুড়োদের মোহামেডান