শ্রীমঙ্গলে গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা, ২ শ্রমিক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রমিকবোঝাই পিআপ ভ্যানের চাকা ফেটে হৃদয় রবিদাস (১৯), বিলাস দাস (১৭) নামের দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সাতগাঁও চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই আমড়াইলচড়া চা বাগানের বাসিন্দা।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, শ্রমিকরা ইটভাটায় কাজে যাচ্ছিলেন। পথে গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি থেকে শ্রমিকরা ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই। সেখানে দুই জনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। গাড়ির চালককে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত