পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৭ শিশুসহ কমপক্ষে ১২ জন বেসামরিক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি নিরাপত্তা স্থাপনায় এ ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে ওই নিরাপত্তা স্থাপনার দেয়ালে ধাক্কা দেয় এবং বিস্ফোরণ ঘটনায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বাসিন্দারা রমজানের রোজা ভাঙার পরপরই এবং স্থানীয় বাজারে ক্রেতাদের ভিড়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে কাছের একটি মসজিদের ছাদ ভেঙে পড়ে।
তিনি বলেন, বিস্ফোরণের পর সশস্ত্র আরো যোদ্ধারা সামরিক স্থাপনায় প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। এর মধ্যে গুলি বিনিময়ে ছয় যোদ্ধা নিহত হয়েছে বলেও কর্মকর্তা জানান।
জইশ আল ফুরসান নামক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদার এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পরিকল্পিতভাবে বিস্ফোরকভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
সূত্র: রয়টার্স
রেগে গিয়ে গম্ভীর বললেন ‘কীসের অতিরিক্ত সুবিধা?’