যেকোনও উপায়ে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম

যেকোনও উপায়ে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

কংগ্রেসে যৌথ অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন। আমরা এটি দখলের জন্য জড়িত সকলের সঙ্গে কাজ করছি। তবে বিশ্ব নিরাপত্তার জন্য আমাদের এটি প্রয়োজন। আমরা এটি কোনও না কোনওভাবে পেতে যাচ্ছি। আমরা এটি অর্জন করতে যাচ্ছি।

ট্রাম্প গ্রিনল্যান্ডের জনগণের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, আমরা আপনার ভবিষ্যত নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। আপনারা যদি চান, আমরা আপনাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত