নতুন এক নম্বর অল-রাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম

বিশ্বের সেরা অল-রাউন্ডার প্রসঙ্গ উঠলেই সাকিব আল হাসানের নামটাও সামনে চলে আসে। ক্রিকেটের তিন ফরম্যাটে বছরের পর বছর তিনিই তো এই স্থানটি ধরে রেখেছিলেন। তবে সাকিব এখন অতীত। ওয়ানডে ক্রিকেট পেয়ে গেল নতুন অল-রাউন্ডারের খোঁজ। তিনি আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফর্ম করে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার টপকে গেছেন তারই জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবিকে। উঠে গেছেন আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। আজমতুল্লাহর রেটিং পয়েন্ট ২৯৬। ৪ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ নবি। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

চলতি আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করেছেন ওমরজাই। শুধু অল-রাউন্ডারের তালিকায় নয়, চ্যাম্পিয়নস ট্রফিতে ১২৬ রান করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ১২ ধাপ। তার অবস্থান ২৪ নম্বরে। আজ অবসরের ঘোষণা দেওয়া স্টিভ স্মিথ ৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে থেকে ক্যারিয়ার শেষ করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত