চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহের বুথ স্থাপন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুসারে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে চবি ছাত্রদল শাখার নেতৃবৃন্দ। সদস্য সংগ্রহ কর্মসূচি ক্যাম্পাসে কয়েকদিন চলমান থাকবে।
সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিনসহ বিভিন্ন নেতাকর্মী।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়ে যাওয়া দেশের অন্যতম বড় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সুষ্ঠু ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠন।’
