ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি ভলভো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে। যাত্রীরা সবাই নিরাপদে বাস থেকে নেমে আসতে সক্ষম হন।
গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, বাসের স্টাফ ও যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাস্তা দিয়ে হাঁটার সময় বাসটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়
ইউটিউব দেখে বোমা বানিয়ে পরীক্ষা করেন বিএনপি নেতার বাড়ির পাশে