স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:২১ পিএম

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে। 

তারা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শিগগির তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ সর্বাধিক পঠিত