আতিউর-বারকাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪২ এএম

অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. আবুল বারকাত, একই ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুছ সালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

এনআইডির সাবেক সচিব জিয়াউল রিমান্ডে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য দেশি-বিদেশি ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগের মামলায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম উভয়পক্ষের শুনানি জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেয়। গত বুধবার জিয়াউলকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। গত বছর ৯ অক্টোবর ১১ কোটির বেশি মানুষের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে এনামুল হক নামে এক ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় এ মামলাটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত